রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১০:৩৫ পিএম,২২ চৈত্র ১৪৩২রবিবার ১০:৩৫ পিএম
রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১০:৩৫ পিএম,২২ চৈত্র ১৪৩২রবিবার ১০:৩৫ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫
  • ১২:০৬
  • ৪:২৯
  • ৬:১৮
  • ৭:৩৩
  • ৫:৫০
IMG-20260405-WA0076
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

অভিযোগ অনুযায়ী, কলাবাড়ি গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা শিপলু আলীর কাছ থেকে একই গ্রামের শিহাব (২২) প্রায় দুই মাস আগে পারিবারিক সমস্যার কথা বলে ২৩ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা পরিশোধ না করে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

শিপলু আলীর দাবি, গত ৩ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে শিহাবসহ কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। অভিযুক্ত জিয়া পরিচিত হওয়ায় শিপলুকে ঘর থেকে ডেকে বের করা হয়। বাইরে আসার পরই তাকে লক্ষ্য করে গালিগালাজ শুরু হয় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

আত্মরক্ষার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিপলুর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও আক্রমণ করে। এতে শিপলুর মায়ের হাত ভেঙে যায় এবং পায়ে গুরুতর আঘাত লাগে। তার স্ত্রীকেও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

ঘটনার পর হামলাকারীরা টাকা না দেওয়া এবং বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শিপলু আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, পাওনা টাকা নিয়ে এমন সহিংস ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার এলাকার খবর