শনিবার, ১৩ জুন ২০২৬ ১:২9 এএম,২9 জ্যৈষ্ঠ ১৪৩৩শনিবার ১:২9 এএম
শনিবার, ১৩ জুন ২০২৬ ১:২9 এএম,২9 জ্যৈষ্ঠ ১৪৩৩শনিবার ১:২9 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০১
  • ৪:৩৬
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:১০
IMG-20251105-WA0112(1)
Listen to this article

টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশের জঙ্গল থেকে শওকত কামাল খান (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার চারান উত্তরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শওকত কামাল খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। তিনি ঢাকার জাতীয় জাদুঘরের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানান, শওকত কামাল খান দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। সে কিছুদিন আগে গ্রামের বাড়িতে আসেন ঘরবাড়ি মেরামত ও জমিজমা দেখাশোনার জন্য। মঙ্গলবার দিনেও তাকে স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। তবে বুধবার সকালে স্থানীয়রা তার বাড়ির পাশের জঙ্গলে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

নিহতের কাজের লোক ছেন্টু বলেন, স্যার প্রায় ২০ দিন আগে ঢাকা থেকে এসে ঘর-দোয়ার মেরামতের কাজ করছিলেন। মঙ্গলবার দুপুরে কাজ শেষে আমি আমার বাড়ি আটাবাড়ীতে ফিরে যাই। সন্ধ্যায় ফোনে কথা হওয়ার পর আর কোনো খবর পাইনি। সকালে শুনি তাকে পাওয়া যাচ্ছে না। পরে জানতে পারি, বাড়ির পাশে জঙ্গলে তার লাশ পাওয়া গেছে।

কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি বলেন, বিগত ৫০ বছরেও আমাদের চারান গ্রামে এমন ঘটনা ঘটেনি। এটি খুবই দুঃখজনক। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমার জানামতে তার কারও সঙ্গে শত্রুতা ছিল না।

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। জেলা গোয়েন্দা পুলিশসহ আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। কেন একজন বৃদ্ধ মানুষকে এভাবে হত্যা করা হলো, সেটি উদঘাটনে আমরা কাজ করছি।

আপনার এলাকার খবর