মোবাইল ক্যামেরার ক্ষমতা এখন আর শুধু সেলফি বা সাধারণ মুহূর্তে সীমাবদ্ধ নয়। সঠিক কৌশল জানলে মোবাইল দিয়েই পাওয়া যায় ডিএসএলআর মানের ছবি। ভালো আলো ব্যবহার করা এবং সামান্য কৌশল জানলেই খুব সাধারণ ক্যামেরা দিয়েও দুর্দান্ত ছবি তোলা যায়।
আসুন দেখে নেওয়া যাক মোবাইল দিয়ে প্রফেশনাল ছবি তোলার কিছু টিপস-
১. ক্যামেরা লেন্স পরিষ্কার রাখুন
মোবাইল সারাদিন হাতে থাকে ঘাম, ধুলা, ফিঙ্গারপ্রিন্ট লেন্সে লেগে থাকতে পারে। ফলে ছবি হবে ঝাপসা বা ফেড-আউট। নরম কাপড়, টিস্যু বা মাইক্রোফাইবার দিয়ে লেন্স মুছে নিন। ছবি তোলার আগে একবার চেক করাই ভালো।
২. প্রাকৃতিক আলো ব্যবহার করুন
ভালো আলো মানে ভালো ছবি। প্রাকৃতিক আলো সবসময় মোবাইল ফটোগ্রাফির জন্য সেরা। জানালার আলো, বিকেলের নরম সূর্যের আলো সবচেয়ে সুন্দর। কড়া রোদ মুখে পড়লে হার্ড শ্যাডো পড়ে পারে অস্বস্তিকর দেখাতে। ব্যাকলাইটে থাকলে এক্সপোজার অ্যাডজাস্ট করুন বা এইচডিআর চালু রাখুন।
৩. শট কম্পোজিশনের নিয়ম মানুন
প্রফশনাল ছবির মূল রহস্য কম্পোজিশন। রুলস অব থার্ডস চালু করে ছবির বিষয়বস্তুকে গ্রিডের ক্রসিং পয়েন্টে রাখুন। সিমেন্ট্রি, লিডিং লাইনস, ফ্রেমিং-এসব কৌশলে ছবি আরও আকর্ষণীয় হয়। ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখুন, অপ্রয়োজনীয় জিনিস চোখে যেন না পড়ে।
৪. ফোকাস ঠিকমতো সেট করুন
বেশিরভাগ মানুষ ক্যামেরা খুলেই শাটার চাপেন ফলে বিষয়বস্তু ঝাপসা হয়। স্ক্রিনে যেখানে ফোকাস চান সেখানেই ট্যাপ করুন। ইনফিনিটি বা ম্যাক্রো ডিটেইল শটে ভালো রেজাল্ট আসে। ভিডিও করলে এই/এএফ লক ব্যবহার করুন, ফোকাস লাফাবে না।
৫. ম্যানুয়াল বা প্রো মোড ব্যবহার করুন
অটো মোড সবসময় সেরা ফল দেবে না। আইএসও কম রাখলে ছবি হবে কম নোইজি। শাটার স্পিড কমালে আলো বেশি, বাড়ালে ফাস্ট মোশন ধরবে। হোয়াট ব্যালেন্স ঠিক রাখলে রং প্রাকৃতিক দেখায়। স্মার্টফোনে প্রো মোড থাকলে তা ব্যবহার করলে লাইটিং ও এক্সপোজার আরও নিয়ন্ত্রণে আসে।
৬. এইচডিআর ও নাইট মোড ঠিকভাবে ব্যবহার করুন
এইচডিআর ব্যাকলাইট বা উজ্জ্বল-অন্ধকার মিশ্র আলোর পরিস্থিতিতে দারুণ কাজ করে। নাইট মোড দীর্ঘ এক্সপোজার ব্যবহার করে তাই ছবি তোলার সময় ফোন স্থির রাখুন। ট্রাইপড, দেয়ালে বা টেবিলে রেখে শট নিলে ছবি শার্প হবে।
৭. জুম কমান, বরং কাছে যান
ডিজিটাল জুম করলে ছবি পিক্সেল ভেঙে যায়। অপটিকাল জুম থাকলে সমস্যা নেই। না থাকলে যতটা সম্ভব কাছে গিয়ে শট নিন।
পরে ক্রপ করলেও ভালো রেজাল্ট পাবেন।
