রবিবার, ১ মার্চ ২০২৬ ৭:০৭ পিএম,১৭ ফাল্গুন ১৪৩২রবিবার ৭:০৭ পিএম
রবিবার, ১ মার্চ ২০২৬ ৭:০৭ পিএম,১৭ ফাল্গুন ১৪৩২রবিবার ৭:০৭ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
FB_IMG_1772348555889
Listen to this article

নিউজ ডেস্ক :

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি রবিবার (১ মার্চ) সকালে রাজধানীর অরোরা হাসপাতালে চিকিৎসাধীন চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির হামলায় গুরুতর আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে যান। এসময় তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছে মফিজুর রহমানের শারীরিক খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা কর্তব্যরত চিকিৎসকদের প্রদান করেন।

পরে আমীরে জামায়াত মফিজুর রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান প্রমুখ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি সন্ত্রাসীদের হামলায় আহত ইউনিয়ন আমীর মফিজুর রহমানের ভাই হাফিজুর রহমান শাহাদাতবরণ করেন। এছাড়াও ঐ হামলায় জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী আহত হন। এই নেক্কারজনক হামলার প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আজ রবিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে।

আপনার এলাকার খবর