শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:৩০ এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:৩০ এএম
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:৩০ এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:৩০ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20260227-WA0063
Listen to this article

নড়াইল প্রতিনিধি :

নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় ৬৯ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৪০-৫০ জন অজ্ঞাতনামা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া। তিনি জানান, এখন পর্যন্ত এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যা পক্ষের সঙ্গে আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল মোল্যা পক্ষের সমর্থক খলিল শেখের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

অভিযোগ অনুযায়ী, গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে সেহরি খাওয়ার পর বাড়িতে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং প্রতিবেশী ফেরদৌস হোসেন নিহত হন। অপরদিকে, খায়রুজ্জামান পক্ষের ওসিকুর ফকির গুরুতর আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতাল-এ নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে মামলা করেন। তবে অপর পক্ষ এখনো কোনো মামলা দায়ের করেনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

আপনার এলাকার খবর