শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:২9 এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:২9 এএম
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:২9 এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:২9 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20251129-WA0027
Listen to this article

‎গাজিপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের
মেঘডুবী পশ্চিম পাড়া যুব উন্নয়ন ক্লাব এর উদ্যোগে নবম ডে নাইট ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলা আয়োজন হয়।

শুক্রবার (২৮ শে নভেম্বর ২০২৫ ইং)
মেঘডুবী পশ্চিম পাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে নবম ডে নাইট ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় পূবাইল থানা বিএনপি’র সম্মানিত সভাপতি
আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মজিবুর রহমান কাজল ,সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ সরকার।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন সরকার সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পূবাইল থানা বিএনপি এবং আলহাজ্ব সাখাওয়াত হোসেন খান খোকন সম্মানিত সদস্য পূবাইল থানা বিএনপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফ হোসেন ভূঁইয়া ও এম নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলী, সহ-সভাপতি পূবাইল থানা বিএনপি, রাকিব হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক পূবাইল থানা বিএনপি, আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুল, সম্মানিত সদস্য পূবাইল থানা বিএনপি, শামীমা আক্তার, সভাপতি পূবাইল থানা মহিলা দল, কামরুজ্জামান কাজল, আহ্বায়ক পূবাইল থানা স্বেচ্ছাসেবক দল, ফরিদ মৃধা, সাংগঠনিক সম্পাদক ৩৯ নং ওয়ার্ড বিএনপি, নাহিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক ৪২ নং ওয়ার্ড যুবদল, আখতারুজ্জামান মোল্লা, সভাপতি ৪২ নং ওয়ার্ড শ্রমিক দল, শাকিল আহমেদ, সভাপতি পদপ্রার্থী পূবাইল থানা যুবদল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য
নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ধন্যবাদান্তে ছিলেন আবু হানিফ মোল্লা ,সভাপতি মেঘডুবী পশ্চিমপাড়া যুব উন্নয়ন ক্লাব এবং মোঃ রাজীব ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি গাজীপুর মহানগর ছাত্রদল এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী পূবাইল থানা যুবদল এবং সাধারণ সম্পাদক মেঘডুবী পশ্চিমপাড়া যুব উন্নয়ন ক্লাব।

আপনার এলাকার খবর