শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:২9 এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:২9 এএম
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:২9 এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:২9 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
musta-20251227194352-20260101162127
Listen to this article

আন্তর্জাতিক ডেস্ক :

আইপিএলের আসন্ন মৌসুমে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। মার্চে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও সাম্প্রতিক কিছু ঘটনার কারণে তার খেলা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

ভারত–বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক সময়ে কিছুটা টানাপোড়েন দেখা দেওয়ার প্রেক্ষাপটে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে খেলানো নিয়ে আপত্তি তুলেছেন। তারা কলকাতাকে বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি মাঠে বিশৃঙ্খলার হুমকিও দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথের বক্তব্য উদ্ধৃত করে একটি ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশি খেলোয়াড় মাঠে নামলে প্রতিবাদ করা হবে—এমনকি ম্যাচ আয়োজনেও বাধা দেওয়ার কথা বলা হয়েছে।

তবে এসব হুমকির সঙ্গে দ্বিমত পোষণ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, কূটনৈতিক পরিস্থিতি তারা গুরুত্বের সঙ্গে দেখলেও ক্রিকেটে এর প্রভাব পড়বে না। সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশনা নেই বলেও স্পষ্ট করা হয়েছে।

বিসিসিআইয়ের ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র নয় এবং তাই মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে কোনো বাধা নেই। সবকিছু ঠিক থাকলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেই মাঠে নামবেন এই বাঁহাতি পেসার।

আপনার এলাকার খবর