শনিবার, ১৩ জুন ২০২৬ ৫:৪৫ পিএম,৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩শনিবার ৫:৪৫ পিএম
শনিবার, ১৩ জুন ২০২৬ ৫:৪৫ পিএম,৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩শনিবার ৫:৪৫ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০১
  • ৪:৩৬
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:১০
1776711029744
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম

চুয়াডাঙ্গা, ২০ এপ্রিল ২০২৬: আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা তাদের মনোনীত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে জনাব মোহা: নুর হোসেন (এম.এ, এম.এড, এল.এল.বি)-কে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক দায়িত্বশীল বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ আজিজুর রহমান ও জেলা সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান, পৌর আমীর এডভোকেট হাসিবুল ইসলামসহ অন্যান্য অনেক দায়িত্বশীল। চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ রুহুল আমিনের স্বাক্ষরিত একটি ঘোষণা পত্রের মাধ্যমে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ আজিজুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেন।

জনাব মোহা: নুর হোসেন বর্তমানে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে চুয়াডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এবং চুয়াডাঙ্গা জিমনেশিয়ামের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি আলমডাঙ্গার সিএইসআর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবেও সুপরিচিত।

দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, তার শিক্ষা-অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণ চুয়াডাঙ্গা পৌরবাসীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণাকে ঘিরে ইতোমধ্যে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

আপনার এলাকার খবর