মঙ্গলবার, ২8 জুলাই ২০২৬ ১১:৩৪ এএম,১৩ শ্রাবণ ১৪৩৩মঙ্গলবার ১১:৩৪ এএম

কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪
IMG-20260720-WA0069
[hdm_tts]

 পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচিকে ঘিরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় আয়োজিত এ সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহির দাবি জানান।

তেঁতুলিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম অভিযোগ করেন, জনগণের কল্যাণে বরাদ্দ হওয়া অর্থ বিভিন্ন প্রকল্পের নামে অপব্যবহার ও আত্মসাৎ করা হচ্ছে। তিনি বলেন, আটোয়ারী উপজেলায় খাল খনন প্রকল্পে অনিয়মের মাধ্যমে বালু-পাথর বিক্রি করে সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ রয়েছে। এসব প্রকল্পের প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, এনসিপির জনপ্রতিনিধিরা সরকারি বরাদ্দের অর্থ কোথায় ব্যয় হয়েছে তার হিসাব প্রকাশ্যে দিয়েছেন। একইভাবে পঞ্চগড়ের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ হওয়া অর্থেরও পূর্ণাঙ্গ হিসাব সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জনগণের কাছে উপস্থাপন করা উচিত।

বাংলাবান্ধা স্থলবন্দর প্রসঙ্গে সারজিস আলম অভিযোগ করেন, শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ন করে একটি প্রভাবশালী চক্র আর্থিক সুবিধা নিচ্ছে। তিনি শ্রমজীবী মানুষকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পঞ্চগড়-১ আসনের উন্নয়ন প্রসঙ্গেও তিনি কথা বলেন। নির্বাচনের আগে দেওয়া বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও চিনিকল চালুর প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি জেলার উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যকর উদ্যোগ কামনা করেন।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ, পঞ্চগড় জেলা আহ্বায়ক অ্যাডভোকেট জুলফিকার আলী নয়ন এবং সদস্য সচিব দিলদার হোসেন দিলু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তেঁতুলিয়া উপজেলা এনসিপির সদস্য সচিব সায়দার রহমান বাবুল। জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পথসভায় এনসিপি, যুবশক্তি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি সংরক্ষণ করুন

আপনার এলাকার খবর

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম

সরকারি প্রকল্পের অর্থের জবাবদিহি দাবি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সারজিস আলমের

📅 ২০ জুলাই ২০২৬ | 📂 রাজনীতি, মতামত