বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩:০০ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৩:০০ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩:০০ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৩:০০ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
arrest-20260216110324
Listen to this article

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি আবাসিক হোটেলে গভীর রাতে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেল-এর চতুর্থ তলার কয়েকটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হোটেলের কয়েকটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার এলাকার খবর