শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১২:৫২ এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ১২:৫২ এএম
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১২:৫২ এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ১২:৫২ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
শরীয়তপুর -৩ আসন
Listen to this article

আবু রুফাইদা, শরীয়তপুর থেকেঃ

শরীয়তপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম বলেছেন, “আমরা দীন বিজয়ের জন্যই মাঠে ময়দানে সময় দেব, পরিশ্রম করব, ত্যাগ স্বীকার করব। এ পথে কোনো বাধা-বিপত্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না।”

গোসাইরহাট উপজেলা ও পৌরসভা জামায়াতের দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ, কর্মী এবং বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন,
“শরীয়তপুর-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা—সবখানে বৈষম্য রয়ে গেছে। আমরা যদি সত্যিকার অর্থে দীন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই, তাহলে সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলন কখনো ব্যক্তিকেন্দ্রিক নয়; এটি আদর্শ ও ত্যাগের মিশন। এই মিশনের সাফল্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভর করে।”

তিনি আরও বলেন,
“যারা মাঠে কাজ করছেন, তারা কেবল রাজনৈতিক কর্মী নন—আপনারা দাওয়াতের সৈনিক। আপনাদের প্রতিটি পদক্ষেপ মানুষের হৃদয়ে আশা, ন্যায় এবং নৈতিকতার আলো জ্বালাবে। দীন প্রতিষ্ঠার সংগ্রামে দায়িত্বশীলদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ।”

সভায় দায়িত্বশীলদের উদ্দেশে তিনি তৃণমূল যোগাযোগ বৃদ্ধি, ভোটারদের সমস্যা চিহ্নিত করা, তরুণদের সম্পৃক্ত করা এবং এলাকার সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও জোরদারের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শরীয়তপুর-৩ আসনে জননেতা মুহাম্মদ আজহারুল ইসলামের মতো শিক্ষিত, অভিজ্ঞ ও সৎ নেতৃত্বের প্রয়োজন। তার নেতৃত্বে এলাকার ইসলামপ্রিয় মানুষ নতুনভাবে উৎসাহ ও উদ্দীপনা পেয়েছে।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ দীন প্রতিষ্ঠা, গণমানুষের অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার এলাকার খবর