শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৫9 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৫9 এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৫9 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৫9 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20251211-WA0116
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম ‏

‎ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে এডভোকেট রাসেল বলেন—
‎“বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করছে। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও উন্নয়ন সবার জন্য সমানভাবে নিশ্চিত হবে ইনশাআল্লাহ। চুয়াডাঙ্গা-১ আসনের জনগণ যদি আমাকে সুযোগ দেন, ইনশাআল্লাহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সম্প্রসারণে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করবো।”
‎বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেলের নেতৃত্বে পথসভা, গণসংযোগ ও অফিস উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তিনি উপরোক্ত কথা বলেন।

‎জেহেলা ইউনিয়নের মাদারহুদা, কেষ্টপুর, মুন্সীগঞ্জ গোহাট বাজার ও গড়গড়ি গ্রামে গণসংযোগকালে তিনি সাধারণ ভোটার, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, তরুণসমাজসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

‎এডভোকেট রাসেল বলেন—
‎“এই দেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই মিলেই বাংলাদেশ। ধর্মীয় সম্প্রীতি আমাদের শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, উন্নয়ন কেবল তখনই অর্থবহ হয় যখন সব ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও নিরাপত্তা পায়। নির্বাচিত হলে অমুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং তাদের সামাজিক–অর্থনৈতিক উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে ইনশাআল্লাহ।

‎তিনি আরও বলেন—
‎“দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমি সকল মানুষের পাশে থাকতে চাই। মানুষের ভালোবাসা আমার অনুপ্রেরণা। জেহেলা ইউনিয়নের হিন্দু–অমুসলিম জনগণ যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন, তা আমার জন্য গভীর অনুপ্রেরণা। আমরা সবাই একসঙ্গে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের যাত্রা এগিয়ে নিয়ে যাবো।”


‎গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
‎আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল,
‎জেহেলা ইউনিয়ন আমীর সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির,
‎সেক্রেটারি তৌহিদুল ইসলাম মৃদুল,
‎সহকারী সেক্রেটারি আব্দুর রহমান,
‎ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,
‎২ নং ওয়ার্ড সভাপতি আল আমিন হোসেন,
‎১ নং ওয়ার্ড সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,
‎৩ নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান,
‎৪ নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান
‎এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেহেলা ইউনিয়ন সভাপতি শ্রাবণ আহমেদ মুনসহ স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী।

‎গণসংযোগ শেষে ব্যবসায়ী, কৃষক, তরুণ ও অমুসলিম সম্প্রদায়সহ সাধারণ মানুষ এডভোকেট রাসেলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার এলাকার খবর