শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৩8 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৩8 এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৩8 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৩8 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20251207-WA0414
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম

‎জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের মানুষ প্রকৃত অর্থেই নিরাপত্তা, শান্তি ও ন্যায়বিচার পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, “আল্লাহভীতির ওপর প্রতিষ্ঠিত ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার রাজনীতি ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গঠন করা, যেখানে ধনী-গরিব, শহর-গ্রাম নির্বিশেষে সবার অধিকার সুনিশ্চিত থাকবে।”

‎রবিবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভা করেন তিনি। মাখালডাঙ্গা ও হানুরবাড়াদী গ্রামে গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা শোনেন এবং আগামীর উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এসময় তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

‎এডভোকেট রাসেল আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষিত তরুণদের বেকার থাকতে হবে না, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমজীবী মানুষ তার পরিশ্রমের যথাযথ মর্যাদা পাবে এবং নারী সমাজ নিশ্চিত নিরাপত্তা ও সম্মান ভোগ করবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিন।”

‎গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক মো. আশির উদ্দীন, মাখালডাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মহসিন আলী, সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, ইউনিয়ন টিম সদস্য অ্যাডভোকেট বিলাল হোসাইনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

‎গণসংযোগ শেষে স্থানীয় বাসিন্দারা এডভোকেট রাসেলের প্রতি গভীর সমর্থন ব্যক্ত করেন। তারা জানান, ন্যায়, ইনসাফ ও ইতিবাচক পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় এবার তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

আপনার এলাকার খবর