বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশ নারী ক্রিকেট দলের চলতি মাসের ভারত সফর আগেই স্থগিত হওয়ায় খেলার বাইরে পড়ে যান জাতীয় দলের ক্রিকেটাররা। এই বিরতি কাজে লাগাতেই নারী ক্রিকেটারদের নিয়ে নতুন প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর নাম দেওয়া হয়েছে উইমেনস ক্রিকেট লিগ (ডব্লিউসিএল)।
আগামীকাল সোমবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। চারটি অঞ্চলের দল—সেন্ট্রাল জোন, ইস্ট জোন, নর্থ জোন ও সাউথ জোন—এই লিগে অংশ নিচ্ছে। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি ও রাবেয়া খান নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন।
টুর্নামেন্টের প্রথম দিনে সকাল ৯টায় সেন্ট্রাল জোন ও নর্থ জোনের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিনে দুপুর ১টা ৩০ মিনিটে ইস্ট জোনের মুখোমুখি হবে সাউথ জোন। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। শেষ দিনে দুপুর দেড়টায় আবারও মুখোমুখি হবে সেন্ট্রাল ও নর্থ জোন।
সেন্ট্রাল জোন
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রিতু মণি, সাবিকুন নাহার জেসমিন, সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, জান্নাতুল মাওয়া, আনিসা আক্তার সোবা, মোসাম্মত ইভা, সুবর্ণা কর্মকার, লেকি চাকমা ও তমালিকা সুমনা।
ইস্ট জোন
ফাহিমা খাতুন (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি, সাথী রানী, ফাতেমা জাহান সোনিয়া, তাজ নেহার, ফুয়ারা বেগম, উন্নতি আক্তার, মুর্শিদা খাতুন, হালিমাতুল সাদিয়া, আশরাফি ইয়াসমিন আরথি, মুমতাহেনা হাসনাত সিনথিয়া ও সুমি আক্তার।
নর্থ জোন
সোবহানা মোস্তারি (অধিনায়ক), শামীমা সুলতানা, সানজিদা আক্তার মেঘলা, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, শারমিন সুলতানা, আফিয়া আসিমা ইরা, দিশা বিশ্বাস, মেহেরুন নেসা জয়া, লাকি খাতুন, ফারজানা আক্তার লিসা, পূজা চক্রবর্তী ও নুসরাত জাহান।
সাউথ জোন
রাবেয়া খান (অধিনায়ক), মারুফা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সুলতানা খাতুন, লতা মন্ডল, ফারজানা হক, মিষ্টি রানী সাহা, ফাতেমা আক্তার ইতি, ফাহমিদা ছোঁয়া, দীপা খাতুন, হ্যাপি আলম, আয়েশা আক্তার (জুনিয়র), লিমা খাতুন ও শিবানী রানী।
