বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬:১৩ পিএম,২০ ফাল্গুন ১৪৩২বুধবার ৬:১৩ পিএম
বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬:১৩ পিএম,২০ ফাল্গুন ১৪৩২বুধবার ৬:১৩ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20260121-WA0250
Listen to this article

রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযানে দুইজন ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও তালা–গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে রামু থানার একটি দল কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ভোর আনুমানিক ৩টার দিকে চেয়ারম্যান বাড়ির পশ্চিম পাশে মসজিদ পুকুরপাড় এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা সম্ভব হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উখিয়ার ঘোনা এলাকার মৃত শফি আলমের ছেলে মেহেদী হাসান (২০) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন (২২)। তবে রাতের অন্ধকারের সুযোগে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি লম্বা কিরিচ, দুটি ছুরি, দুটি দা, দুটি লোহার হাতুড়ি, একটি দুই মুখো চাইনিজ কুড়াল, একটি গ্রিল ও তালা কাটার যন্ত্র, তিনটি প্লাস এবং চেইনযুক্ত একটি বিশেষ লোহার যন্ত্র জব্দ করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।

আপনার এলাকার খবর