রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১২:৫২ এএম,১২ বৈশাখ ১৪৩৩রবিবার ১২:৫২ এএম
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১২:৫২ এএম,১২ বৈশাখ ১৪৩৩রবিবার ১২:৫২ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
IMG-20251205-WA0105
Listen to this article

কুড়িগ্রাম প্রতিনিধি:

মোঃ রাশেদুল ইসলাম

চিলমারী নদী বন্দরে নৌকায় তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটকরা কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে গাঁজা সংগ্রহ করে চিলমারী ঘাট হয়ে নৌপথে রাজিবপুরের দিকে যাচ্ছিলেন। পথে চিলমারী নদী বন্দরে পূর্ব তথ্যের ভিত্তিতে নৌকাটি থামিয়ে তল্লাশি চালানো হলে বস্তায় মোড়ানো ১৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

চিলমারী থানা পুলিশ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক এনে নৌপথে বিভিন্ন এলাকায় সরবরাহ করত। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

আপনার এলাকার খবর