শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:২9 এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:২9 এএম
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:২9 এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:২9 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20251119-WA0116
Listen to this article

‎চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম

‎চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রেজাউল করিম।

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন—
‎“জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে দেশের কৃষকদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা হবে। যাদের ঘামে বাংলাদেশ খাদ্যের চাহিদা, পুষ্টির চাহিদাসহ অর্থনীতিকে শক্তিশালী করা হয় সেই কৃষকরাই সবচেয়ে বেশি অবহেলিত। আমরা ক্ষমতায় গেলে এই অবহেলার অবসান ঘটানো হবে।”

তিনি তার বক্তব্যে আরো বলেন,
‎কৃষকের সকল সুযোগ-সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ—

‎তিনি কৃষকদের উন্নয়ন ও সুরক্ষায় জামায়াতের করণীয় হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা ও রোডম্যাপ  তুলে ধরেন—

‎কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে অনলাইন ও অফলাইন বাজার সম্প্রসারণ করা হবে।

‎গ্রাম–পল্লীতে ছোট-বড় স্থায়ী ও অস্থায়ী বাজার স্থাপন করে সরাসরি কৃষি পণ্য বিক্রির সুযোগ তৈরি করা হবে।

‎মৎস্য চাষ ও গবাদিপশু পালন খাতে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ সহায়তা প্রদান করা হবে।

‎পুরো কৃষি ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও আধুনিকায়ন করা হবে।

‎প্রত্যেক কৃষকের জন্য সুদ মুক্ত কৃষি ঋণের ব্যবস্থা করা হবে।

‎প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সার, বীজসহ বিশেষ ক্ষতিপূরণ ও পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করা হবে।


‎তিনি আরও বলেন—
‎“সরকারি সুযোগ-সুবিধা কৃষকের জন্য বরাদ্দ থাকলেও রাজনৈতিক নেতা ও প্রশাসনের বিভিন্ন স্তরের দুর্নীতির কারণে কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। জামায়াত ক্ষমতায় গেলে আমরা দুর্নীতির এই চক্র ভেঙে কৃষকের প্রাপ্য অধিকার নিশ্চিত করব।”

‎কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন হিরক, আলমডাঙ্গা থানা আমীর প্রভাষক সফিউল আলম বকুল, কুমারী ইউনিয়ন আমীর মোঃ আবু বকর সিদ্দিক, সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ফরজ আলী, সেক্রেটারি মোঃ মহির উদ্দিন,অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা আকরাম হোসেন,
কুমারী ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মোঃ রাশেদ আহমেদ, হারদী ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন সহ স্থানীয় নানা স্তরের নেতৃবৃন্দ।

আপনার এলাকার খবর