রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৪:৩9 পিএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার ৪:৩9 পিএম
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৪:৩9 পিএম,১৩ বৈশাখ ১৪৩৩রবিবার ৪:৩9 পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
bangaldesh-airlines-20260102154139
Listen to this article

আন্তর্জাতিক ডেস্ক :

ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য অনুমোদন দিয়েছে পাকিস্থান। শুক্রবার (২ জানুয়ারি) পাকিস্তানের গণমাধ্যম সামা নিউজ এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, এ সিদ্ধান্তকে দক্ষিণ এশিয়ার আকাশ যোগাযোগে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নতুন বছরের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিমান যোগাযোগে এটি একটি নতুন দিগন্তের সূচনা করলো বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

সরকারি অনুমোদন পাওয়ার পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন অথরিটি) আনুষ্ঠানিকভাবে বিমান বাংলাদেশকে ঢাকা থেকে করাচি পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। প্রাথমিকভাবে এই অনুমতি ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এবং মেয়াদ শেষে বিষয়টি পুনরায় মূল্যায়ন করা হবে।

অনুমতির শর্ত অনুযায়ী, বিমান বাংলাদেশকে নির্ধারিত ও অনুমোদিত আকাশপথ ব্যবহার করেই পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে হবে। নির্ধারিত রুটের বাইরে যাওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

এছাড়া করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্দিষ্ট সময়ের একটি স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইট সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত সব শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি পারস্পরিক সম্পর্ক জোরদার হবে এবং বাণিজ্য ও ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে।

 

আপনার এলাকার খবর