বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৭:৪১ এএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৭:৪১ এএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৭:৪১ এএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৭:৪১ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251217-WA0071
Listen to this article

নড়াইল  প্রতিনিধি:

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নড়াইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা পুলিশ। নড়াইল পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার ফুল দিয়ে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে নড়াইল সদর থানার ৬ জন, লোহাগড়া থানার ১২ জন, কালিয়া থানার ৬ জন এবং নড়াগাতী থানার ১৬ জনসহ মোট ৪০ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তারা যুদ্ধকালীন ত্যাগ, নির্যাতন, সহযোদ্ধাদের শহীদ হওয়ার ঘটনা এবং আপনজন হারানোর বেদনার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি।

শেষপর্যায়ে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা উপহার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

 

আপনার এলাকার খবর