শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ 8:২২ পিএম,১১ বৈশাখ ১৪৩৩শুক্রবার 8:২২ পিএম
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ 8:২২ পিএম,১১ বৈশাখ ১৪৩৩শুক্রবার 8:২২ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
IMG-20251130-WA0175
Listen to this article

কুড়িগ্রাম  প্রতিনিধি : মোঃ রাশেদুল ইসলাম

কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ইউএনও নয়ন কুমার সাহার প্রশাসনিক দক্ষতা, মানবিক নেতৃত্ব এবং উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। তারা বলেন, উলিপুর উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তাঁর দায়িত্বকাল উলিপুরবাসীর জন্য ছিল উন্নয়ন ও শৃঙ্খলার একটি ইতিবাচক সময়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীরা ইউএনও’র সঙ্গে কাজ করার স্মৃতি শেয়ার করে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।
সংবর্ধনা গ্রহণ শেষে ইউএনও নয়ন কুমার সাহা উলিপুরে দায়িত্ব পালনকালে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উলিপুরের উন্নয়নযাত্রা সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও এই উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে যাবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অফিসার্স ক্লাব ও সহকর্মী কর্মকর্তারা ইউএনও’র হাতে স্মারক উপহার তুলে দেন।

আপনার এলাকার খবর