শনিবার, ৭ মার্চ ২০২৬ 8:৫৩ এএম,২৩ ফাল্গুন ১৪৩২শনিবার 8:৫৩ এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ 8:৫৩ এএম,২৩ ফাল্গুন ১৪৩২শনিবার 8:৫৩ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
hadi-2-20251220102549
Listen to this article

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মরদেহের ময়নাতদন্ত শুরু হয়েছে। শনিবার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা মেট্রো নম্বরযুক্ত একটি ফ্রিজিং গাড়িতে করে মরদেহ মর্গে পৌঁছানো হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরীক্ষা শেষে মরদেহ আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে সংরক্ষণ করা হবে।

পরবর্তীতে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মরদেহ নিয়ে মানিক মিয়া এভিনিউ অভিমুখে একটি শোক মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ওসমান হাদির মরদেহ দেশে আনা হয় এবং তা হিমঘরে রাখা হয়।

তার মৃত্যু ঘিরে দেশজুড়ে শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে। সহকর্মী ও সমর্থকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছেন।

 

আপনার এলাকার খবর