চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম
দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণের সময় প্রভাষক শফিউল আলম বকুল বলেন
ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দুনিয়াবী কোনও স্বার্থ বা ব্যক্তিগত লাভের জন্য জামায়াতের কাজে যুক্ত হইনি। আমাদের লক্ষ্য মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালে মুক্তি লাভ করা।”
গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জামজামী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড নতুন জামজামী গ্রামে জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা ও লিফলেট বিতরণকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, “ইসলাম প্রতিষ্ঠা হলে মানবতার কল্যাণ নিশ্চিত হবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং মানুষ প্রকৃত ন্যায়বিচার পাবে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তনে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। সেই লক্ষ্য অর্জনে চুয়াডাঙ্গা-১ আসনে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন বংলাদেশ জামায়াতে ইসলামী জামজামী ইউনিয়ন আমীর মোঃ ফজলুল হক, সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম,নায়েবে আমীর মোঃ রফিকুল ইসলাম,প্রচার বিভাগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব বিভাগের সভাপতি মোঃ নাসির উদ্দিন, ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইকবাল মাহমুদ, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ কাছেদ আলীসহ অনেকেই।
