সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১০:২৫ এএম,২৩ চৈত্র ১৪৩২সোমবার ১০:২৫ এএম
সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১০:২৫ এএম,২৩ চৈত্র ১৪৩২সোমবার ১০:২৫ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫
  • ১২:০৬
  • ৪:২৯
  • ৬:১৮
  • ৭:৩৩
  • ৫:৫০
IMG-20260311-WA0018
Listen to this article

বাকেরগঞ্জ প্রতিনিধি:

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক, পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের জনপ্রতিনিধি মুহাম্মদ হুমায়ুন কবিরের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে নগরীর টাউন হল চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী ত্বলহা হাসান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মদ রেদোয়ান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হামলার প্রতিবাদ জানায়।

সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির উপর এ ধরনের হামলা নিন্দনীয় এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ হাসিবুল্লাহ, জেলা সহ-সভাপতি ফয়জুল করীম, মহানগর সহ-সভাপতি নাজমুল ইসলাম সুজনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আপনার এলাকার খবর