সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৫:৩8 এএম,১৩ বৈশাখ ১৪৩৩সোমবার ৫:৩8 এএম
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৫:৩8 এএম,১৩ বৈশাখ ১৪৩৩সোমবার ৫:৩8 এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
IMG-20250921-WA0011
Listen to this article

গাজীপুর  প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের নির্মাণকাজ করার সময় পাঁচতলা থেকে পড়ে গুরুতর আহত হওয়া নির্মাণশ্রমিক রাসেল মিয়া (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার বিকেলে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার জামিয়া আহমাদিয়া এতিমখানা মাদ্রাসার ভবন নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদী গ্রামের দুলাল মিয়ার ছেলে। কাজের সুবাদে তিনি মাওনা চৌরাস্তার সি অ্যান্ড বি এলাকায় ভাড়া থাকতেন।

রাসেলের বাবা দুলাল মিয়া জানান, ঠিকাদার রফিকের অধীনে রাসেলসহ ছয়জন শ্রমিক মাদ্রাসা ভবনের নির্মাণকাজ করছিলেন। কাজের এক পর্যায়ে হঠাৎ বাঁশের মাচা ভেঙে পড়ে যায় রাসেল। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। সেখানে শারীরিক অবস্থা আরও অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে পরে তিনি মারা যান।

ঠিকাদার রফিক বলেন, ভবনের কাজ তাঁর তত্ত্বাবধানে চলছিল। শ্রমিকদের একজন হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে, তবে আমি নিহত পরিবারের পাশে আছি,” যোগ করেন তিনি।

এতিমখানা মাদ্রাসার মুহতামিম মুফতি হুসাইন আহমাদ জানান, শ্রমিক নিচে পড়ে আহত হওয়ার খবর পেয়ে শিক্ষক-শিক্ষার্থীরা ছুটে যান এবং তাকে হাসপাতালে পাঠাতে সহযোগিতা করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্বজনদের আবেদন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার এলাকার খবর