বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১:০8 পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১:০8 পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১:০8 পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১:০8 পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251205-WA0240(1)
Listen to this article

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অভিযানের নেতৃত্বদানকারী আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান।

আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—

  • আশুলিয়ার বড় ওয়ালিয়া এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে মো. জুয়েল (২৩)
  • ধামরাইয়ের খাতরা এলাকার লোকমান মিয়ার ছেলে মো. রুবেল হোসেন (২৯)
  • মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. মোমিন (৩৩)
  • গাইবান্ধার সাদুল্লাপুরের কেশালিডাঙ্গা এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে মো. রানু মিয়া (৩৫)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরিয়া এলাকায় মাদক লেনদেনের প্রস্তুতি চলছিল—এমন খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালানো হয়। এসময় চারজনকে আটক করে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসআই মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজনই দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

আপনার এলাকার খবর