শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:৩০ এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:৩০ এএম
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:৩০ এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:৩০ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
FB_IMG_1772070728949
Listen to this article

নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি ও আওয়ামীলীগের স*ন্ত্রাসীরা মিলেমিশে হামলা করেছে।

আজ দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে হান্নান মাসউদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান।

এসময় তার ওপর অতর্কিত হামলা শুরু করে স্থানীয় বিএনপির স*ন্ত্রাসীরা। এর সঙ্গে যোগ দেয় আওয়ামীলীগের পুনর্বাসিত গুণ্ডা বাহিনী। এ হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

একজন নির্বাচিত সংসদ সদস্যকে স*ন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। এর মধ্য দিয়ে সরকারের দেয়া আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অকার্যকর প্রমাণিত হলো।

নির্বাচনের পর থেকে হাতিয়ায় হওয়া প্রত্যেকটি হামলার তদন্ত করতে হবে। স*ন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।

আপনার এলাকার খবর