শুক্রবার, ১ মে ২০২৬ 9:০১ পিএম,১8 বৈশাখ ১৪৩৩শুক্রবার 9:০১ পিএম
শুক্রবার, ১ মে ২০২৬ 9:০১ পিএম,১8 বৈশাখ ১৪৩৩শুক্রবার 9:০১ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪
IMG-20260501-WA0125
Listen to this article

কুড়িগ্রাম প্রতিনিধি : মোঃ রাশেদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল দুই অভিযুক্তকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নিহতের স্ত্রী মোছা. জেসমিন খাতুন (২৩) এবং তার বাবা মো. মিজানুর রহমান (৩৮)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে র‍্যাব-১৩, রংপুর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

নিহত মো. আক্তারুজ্জামান রুবেল (২৫) ভূরুঙ্গামারী উপজেলা-এর বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল তরফদারের ছেলে। প্রায় পাঁচ বছর আগে জেসমিন খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল বলে জানা যায়।

গত ১৭ এপ্রিল সকালে পারিবারিক বিরোধের জেরে জেসমিন তার বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে ফিরিয়ে আনতে রুবেল শ্বশুরবাড়িতে গেলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এ সময় স্ত্রী, শ্যালক এবং আরও কয়েকজন মিলে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে।

স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৫ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব তদন্তে নেমে গত ২৯ এপ্রিল বিকেলে গাজীপুর-এর বাসন থানার কলম্বিয়া রোড এলাকা থেকে যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

আপনার এলাকার খবর