শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩:৩8 পিএম,২৩ ফাল্গুন ১৪৩২শনিবার ৩:৩8 পিএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩:৩8 পিএম,২৩ ফাল্গুন ১৪৩২শনিবার ৩:৩8 পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20251227-WA0215
Listen to this article

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে এই গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৫ মিনিটে ইলিয়টগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের সড়কের মুখ এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পালানোর চেষ্টা করলে রেজিস্ট্রেশনবিহীন নীল-হলুদ রঙের একটি পিকআপসহ সাতজনকে আটক করা হয়। তবে এ সময় আরও ৭ থেকে ৮ জন ডাকাত কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটির মূলহোতা সাদ্দাম হোসেন। তার দেওয়া তথ্যে তার বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— সাদ্দাম হোসেন (৩২), সুমন (৩০), দুলাল মিয়া (২৮), সোলেমান রুবেল (৩৫), ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫), মামুনুর রশিদ সোহাগ (৩৫) এবং মো. শাহীন (২৫)। তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

আপনার এলাকার খবর