নারীদের সন্তান প্রসবের প্রক্রিয়াকে ডেলিভারি বলা হয়। সন্তান প্রসবের জন্য সাধারণ দুটি পদ্ধতি হলো নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান (সি) সেকশন।
স্বাভাবিক প্রসবপ্রক্রিয়া প্রাকৃতিক ও পরীক্ষিত পদ্ধতি। এটি বহু শতাব্দী ধরে চলে আসছে এবং এর সুবিধা সুস্পষ্ট। নরমাল ডেলিভারির ফলে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি কম থাকে। এ ছাড়া শিশু ও মায়ের দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কম থাকে।নরমাল ডেলিভারি বা সিজার কীভাবে প্রসব হবে, এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেক দম্পতি। স্বাস্থ্য সুরক্ষার দিকে লক্ষ্য রেখে অনেকেই নরমাল ডেলিভারির প্রত্যাশা রাখেন। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এতে নরমাল ডেলিভারি সহজ হবে।
নরমাল ডেলিভারির জন্য কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো আমলের কথা বর্ণিত হয়নি। তবে প্রসবের মুহূর্তটি যেহেতু বিপদের এবং একটি সংকটময় মুহূর্ত তাই এই সময় বিপদের সময় বর্ণিত কোরআন ও হাদিসের আমলগুলো করা যেতে পারে। এছাড়াও ইসলামী বিশেষজ্ঞরা কিছু আমলের কথা বলেন, এমন কিছু আমলও করা যেতে পারে। এর জন্য সুরা রাদের ৮নং আয়াত, সুরা ফাতির ১১ নং আয়াত তিলাওয়াত করা যেতে পারে।
