রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৩:৪৫ এএম,১২ বৈশাখ ১৪৩৩রবিবার ৩:৪৫ এএম
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৩:৪৫ এএম,১২ বৈশাখ ১৪৩৩রবিবার ৩:৪৫ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
IMG-20260108-WA0214
Listen to this article

বিশেষ প্রতিনিধি : আমান উল্লাহ আমান

‎বেলগাছি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ডামোশ গ্রামের ৪নং ওয়ার্ড অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং নির্বাচনী প্রচারণার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হুসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণের দ্বারে দ্বারে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে এবং আদর্শ সমাজ গঠনে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা শহিদুল হক, সেক্রেটারি মাওলানা শওকত আলী এবং সহ-সেক্রেটারি আব্দুল জব্বার, যুব বিভাগ সভাপতি জহিরুল ইসলাম মজনু, মাওলানা আহসান হাবীবসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।
‎সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে নির্বাচনী প্রচারণার মাধ্যমে জনমত গঠন ও প্রচারের কার্যক্রম আরো বৃদ্ধি করতে হবে।
‎উক্ত সাংগঠনিক বৈঠকে বেলগাছি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্থানীয় দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার এলাকার খবর