বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৬:২৪ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৬:২৪ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৬:২৪ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৬:২৪ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
1764766805790
Listen to this article

কুড়িগ্রাম  প্রতিনিধি : মোঃ রাশেদুল ইসলাম 

“প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫। এ উপলক্ষ্যে বুধবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা সাইট সেভার্স ও উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে স্বপ্নকুড়ি মিলনায়তনে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের  সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন—জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ আরিফুজ্জামান, মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ,জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোঃ ইউনুছ আলী, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, প্রকল্প ব্যবস্থাপক মোঃ লাবিবুল ইসলাম, এফাদ-এর প্রকল্প সমন্বয়কারী কাজল কুমার রায় প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিকাশ ও জীবনমান উন্নয়নে সামাজিক সহযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। এ ধরনের আয়োজন সমাজের সকল মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করে এবং প্রতিবন্ধী অধিকার সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয়।

 

আপনার এলাকার খবর