বুধবার, 8 এপ্রিল ২০২৬ ১০:২9 পিএম,২৫ চৈত্র ১৪৩২বুধবার ১০:২9 পিএম
বুধবার, 8 এপ্রিল ২০২৬ ১০:২9 পিএম,২৫ চৈত্র ১৪৩২বুধবার ১০:২9 পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম 

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের শ্রীকোল গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার খবর পাওয়া গেছে। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু (৭)কে ভয়ভীতি দেখিয়ে নির্যাতনের অভিযোগে হাসেম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকালে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী হাসেম আলী তাকে ডেকে নেয়। অভিযোগ অনুযায়ী, শিশুটি কাছে গেলে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় এবং জোর করে নিজের ঘরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়।

শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির এক নারী সন্দেহ করে এগিয়ে যান। জানালার ফাঁক দিয়ে ঘটনাটি দেখে তিনি চিৎকার দিলে আশপাশের মানুষ দ্রুত সেখানে জড়ো হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে। উত্তেজিত জনতা তাকে শাস্তি দিতে উদ্যত হলে কিছু সচেতন ব্যক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। তারা অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে শিশুটিকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি অত্যন্ত গুরুতর। ইতোমধ্যে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় এনে আদালতে পাঠানো হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।

ঘটনার পর পুরো এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিশুটির পরিবার শোকে ভেঙে পড়েছে এবং দ্রুত বিচার কামনা করেছে।

আপনার এলাকার খবর