শুক্রবার, ৬ মার্চ ২০২৬ 8:২৭ পিএম,২২ ফাল্গুন ১৪৩২শুক্রবার 8:২৭ পিএম
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ 8:২৭ পিএম,২২ ফাল্গুন ১৪৩২শুক্রবার 8:২৭ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20251206-WA0126
Listen to this article

সুনামগঞ্জ প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মতো সুনামগঞ্জ জেলাতেও ভোটের আবহ তৈরি হয়েছে। জেলার পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে নেমে প্রচার-প্রচারণা জোরদার করেছেন।

সুনামগঞ্জ-৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল শনিবার সকালে মনোনয়ন থেকে বঞ্চিত প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি আগামী নির্বাচনে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

সাক্ষাৎকালে জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিষয়ে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সাংবাদিকদের বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল, যেখানে একটি আসনে একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক। শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দেয়, দলের সকল নেতাকর্মীর দায়িত্ব তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা। তিনি বলেন, দেওয়ান জয়নুল জাকেরীন জেলা বিএনপির একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব এবং দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সুনামগঞ্জের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে সম্মিলিতভাবে প্রচারে অংশ নেবেন এবং বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখবেন।

 

আপনার এলাকার খবর