বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১১:৪৫ পিএম,9 বৈশাখ ১৪৩৩বুধবার ১১:৪৫ পিএম
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১১:৪৫ পিএম,9 বৈশাখ ১৪৩৩বুধবার ১১:৪৫ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
FB_IMG_1764342326502
Listen to this article

আলমডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ১০ নং জামজামি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১ নং ওয়ার্ডের ভোদুয়া গ্রামে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ গণসংযোগে নেতাকর্মীরা স্থানীয় বিভিন্ন বাড়িতে গিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, যিনি দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদল সভাপতি মোঃ সালাম শাহ, ছাত্রদল সভাপতি মোঃ তুহিন মৃধা, ছাত্র নেতা নাজমুল হুসাইন। ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে ধানের শীষ প্রতীকই এখন সময়ের দাবি। তারা শান্তিপূর্ণভাবে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে সমর্থন চান এবং নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ করেন।

আপনার এলাকার খবর