বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১:০8 পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১:০8 পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১:০8 পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১:০8 পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251207-WA0190
Listen to this article

আলমডাঙ্গা প্রতিনিধি : মোঃ রফিকুল আলম

আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামে অবস্থিত “ভাই-বোন বেকারি” কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (দুপুরে) ময়দা মেশানোর মেশিনে জড়িয়ে পড়ে প্রাণ হারায় সোহাগ (১৪) নামে এক কর্মচারী।

নিহত সোহাগ নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা। জানা গেছে, সে প্রায় এক মাস ধরে ওই বেকারি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিল।

কারখানায় কর্মরত সহকর্মীরা জানান, সোহাগ প্রতিদিনের মতো খামির তৈরির কাজে নিয়োজিত ছিলেন। কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত সে ময়দা মেশানোর মেশিনে জড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে অন্য শ্রমিকরা মেশিন বন্ধ করে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হলে তারা ঘটনাটি তদন্ত শুরু করেন।

ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার এলাকার খবর