বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১১:২১ এএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১১:২১ এএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১১:২১ এএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১১:২১ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20260115-WA0005
Listen to this article

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচং উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুমিল্লা–সালদা সড়কের বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি হলেন মো. আনোয়ার হোসেন ওরফে কালা মিয়া (৪৫)। তিনি কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত জাহের মিয়ার সন্তান।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার রাতে শংকুচাইল এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল। পথে দক্ষিণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিটির সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয় এবং মোটরসাইকেলের চালকসহ দুইজন মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। পরে নিহতের মরদেহসহ দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও যানবাহন উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার এলাকার খবর