বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১২:২৬ এএম,9 বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১২:২৬ এএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১২:২৬ এএম,9 বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১২:২৬ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
1764766396665
Listen to this article

সিলেট প্রতিনিধি :

 

সিলেটের ধোপাদিঘীর পূর্বপাড়ে সনাতন ধর্মাবলম্বী বৈদ্য সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে অংশ নিয়ে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, “বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ দেশের মানুষ কখনোই সেই অপচেষ্টা সফল হতে দেবে না।”

তিনি বলেন, গত দেড় দশক ধরে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বিভিন্ন ধর্মের মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছে। সম্পদ দখল, উস্কানি ও গুজব ছড়িয়ে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টাও হয়েছিল। কিন্তু সাধারণ মুসলিম ও হিন্দু জনগোষ্ঠী সেই ষড়যন্ত্রে বিশ্বাস করেনি।

হাবিবুর রহমান আরও বলেন,
“ধর্ম আমাদের পরিচয়ের এক অংশ—কিন্তু মানবিকতা আমাদের মূল পরিচয়। আমরা সবাই এক দেশের নাগরিক, এক সমাজের মানুষ। তাই পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার মাধ্যমে মিলেমিশেই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে হবে।”

তিনি উল্লেখ করেন, এই সমাবেশ প্রমাণ করে যে সকল ধর্মাবলম্বী মানুষ মিলেমিশে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারে, এবং এই ঐক্যই বাংলাদেশের শক্তি।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী নিরঞ্জন কুমার বৈদ্য, এবং সঞ্চালনায় ছিলেন মদনমোহন কলেজের প্রভাষক অনামিকা বৈদ্য
অনুষ্ঠানে বক্তব্য দেন—
শাহপরান পশ্চিম থানা জামায়াতের আমীর মো. শাহেদ আলী, জামায়াত নেতা হামিদ বক্স মুহিন, দেলোয়ার হুসেন, মাহফুজুর রহমান, দেওয়ান মঞ্জুর আহসান মিশু, মলিন বৈদ্য, মিঠু বৈদ্য, লনিলাল বৈদ্য ও বাবুল বৈদ্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এছাড়াও সে দিন রাতে

সেদিন রাতেই মাওলানা হাবিবুর রহমান নগরীর ৩১নং ওয়ার্ডের মুরादপুর এলাকায় এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

পরের দিন বুধবার (৩ ডিসেম্বর) সকালে তিনি সিলেট ফিটনেস ক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুরে হকার্স মার্কেটে গণসংযোগ পরিচালনা করেন এবং বাদ জোহর সিলেট প্রেসক্লাবে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে যোগ দেন।

 

আপনার এলাকার খবর