শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:২9 এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:২9 এএম
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:২9 এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:২9 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20260106-WA0083
Listen to this article

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাজারে এলপিজি গ্যাসের মূল্য তালিকা ও বিক্রয়মূল্য যাচাই করা হয়।

এ সময় মেসার্স আলিফ গ্যাস স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের তুলনায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্য আদায়ের মাধ্যমে সাধারণ ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

আপনার এলাকার খবর