বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩:০৭ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৩:০৭ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩:০৭ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৩:০৭ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20260118-WA0178
Listen to this article

ভ্রাম্যমান  প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বিত অভিযানে একটি পরিত্যক্ত গোপন আস্তানা থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি ২০২৬) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ধলঘাটা এলাকার একটি নির্জন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট সন্দেহভাজনরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে যৌথ বাহিনী।

কোস্ট গার্ডের একটি সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ স্থানীয় একটি অপরাধচক্রের ব্যবহারের জন্য সেখানে গোপনে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও গুলিগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এলাকাবাসী যৌথ বাহিনীর এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

আপনার এলাকার খবর