বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৬:২৪ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৬:২৪ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৬:২৪ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৬:২৪ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20260313-WA0276
Listen to this article

রাজশাহী প্রতিনিধি:

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে গত ১২ মার্চ ২০২৬ তারিখ ভোররাত আনুমানিক ২টার দিকে ইউসুফপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাহীপাড়া এলাকার একটি বাঁশঝাড়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা নিয়ে ওই স্থানের দিকে এগিয়ে আসতে দেখা যায়। টহল দল তাদের থামার নির্দেশ দিলে তারা বস্তা ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে এবং তা চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

একই রাতে বিজিবির আরও দুটি অভিযানে চোরাচালানবিরোধী তৎপরতা চালানো হয়। সাহেবনগর বিওপি’র টহল দল গোদাগাড়ী উপজেলার হনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে। এছাড়া ভোর প্রায় ৪টার দিকে মীরগঞ্জ বিওপি’র একটি দল চারঘাট উপজেলার পিরোজপুর রাওথা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে মোট ৬৩৬টি যৌন উত্তেজক ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য রাজশাহী শুল্ক অফিসে এবং মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার এলাকার খবর