শনিবার, ৭ মার্চ ২০২৬ ১:১8 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১:১8 এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১:১8 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১:১8 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20251125-WA0128
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-০১ (চুয়াডাঙ্গা সদর–আলমডাঙ্গা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। মঙ্গলবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত তিনি সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

‎গণসংযোগকালে তিনি এলাকার সার্বিক সমস্যা, উন্নয়ন-সংক্রান্ত মতামত ও জনগণের বিভিন্ন দাবি মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয়রা তার প্রতি উৎসাহ ও সমর্থন জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেন।

‎এডভোকেট রাসেল বলেন,
‎“পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ—এই তিনটি বিষয়কে সামনে রেখে একটি নিরাপদ, উন্নত ও আধুনিক চুয়াডাঙ্গা গড়ে তুলতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতার কেন্দ্র নয়; এটি মানুষের সেবা ও কল্যাণের পথ।”

‎তিনি আরও জানান, দায়িত্ব পেলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ভূমিহীন ও অসহায় মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
‎তিনি বলেন, “উন্নয়ন হবে এমন কাঠামোয়, যেখানে সমাজের প্রতিটি মানুষ সমানভাবে উন্নতির সুযোগ পাবে।”

‎তার বিনয়ী আচরণ, আন্তরিকতা ও পরিষ্কার বক্তব্য সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে। স্থানীয়দের অনেকে জানান, একজন শিক্ষিত, সৎ ও তরুণ প্রার্থী হিসেবে তিনি এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। গণসংযোগকে কেন্দ্র করে পুরো পদ্মবিলা ইউনিয়নে নির্বাচনী উৎসাহ ও আশাবাদের পরিবেশ লক্ষ্য করা গেছে।

‎এসময় আরও উপস্থিত ছিলেন—
‎শিবিরের জেলা সভাপতি মো. সাগর আহমেদ, চুয়াডাঙ্গা সদর থানা সহকারী সেক্রেটারি মো. সাজিবুল ইসলাম, অফিস সম্পাদক মো. আশিরউদ্দীন মাস্টার, আইটি সম্পাদক মো. মামুন হাওলাদার, ইউনিয়ন আমীর মো. আসমান আলী, ইউনিয়ন সেক্রেটারি মো. মাসুদ রানা এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।

আপনার এলাকার খবর