গাজীপুর আশুলিয়া প্রতিনিধি :
মোঃ আজিজার রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুলিয়া ইউনিয়নে পর্যায়ক্রমে প্রায় সকল ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যালয় চালুর উদ্যোগ গ্রহণ করেছে দলটি। এরই ধারাবাহিকতায় গতকাল শিমুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৯ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাংগঠনিক কার্যালয় চালুর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের নৈতিক ও মানবিক উন্নয়নে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন—আশুলিয়া থানা আমির ও ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ বশির আহমেদ। শিমুলিয়া ইউনিয়ন আমির মোঃ মোখরেজুল হোসাইন (মুকুল)
শিমুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুজ্জামান
শিমুলিয়া ইউনিয়ন প্রচার সেক্রেটারি মোঃ ইমরুল কায়েশ ইউনিয়ন শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা হাবিবুর রহমান (হাবিবুল্লাহ) সেক্রেটারি মোঃ এমরান হাসান, বায়তুলমাল সেক্রেটারি মোঃ আনোয়ার হোসাইন, ৯নং ওয়ার্ড নির্বাচন সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম,
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উদ্দীপনা, উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
বক্তারা আশা প্রকাশ করেন, এই কার্যালয়ের মাধ্যমে শিমুলিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
পরিশেষে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়—
“হে আল্লাহ, তুমি এই প্রচেষ্টা কবুল করো।”
