বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪:১২ পিএম,9 বৈশাখ ১৪৩৩বুধবার ৪:১২ পিএম
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪:১২ পিএম,9 বৈশাখ ১৪৩৩বুধবার ৪:১২ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251202-WA0150
Listen to this article

গাজীপুর  প্রতিনিধি: মোঃ আজিজার রহমান

গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার দিঘীরপাড় এলাকায় গতকাল সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) ভোরে লাগা ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় প্রায় শতাধিক ঘরবাড়ি। আগুনের তীব্রতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় জনগণ, পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় অনেক পরিবারকে তাদের মূল্যবান সম্পদ রক্ষা করতে পারেনি।

দুর্গত মানুষের এই বিপদের সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে শহীদি কাফেলাবাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার, পোশাক, কম্বলসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুন লাগায় তারা কিছুই রক্ষা করতে পারেননি। দ্রুত পুনর্বাসন ও জরুরি সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

 

আপনার এলাকার খবর