শরীয়তপুর জেলা প্রতিনিধি:
কিশোর কন্ঠ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘কিশোর কন্ঠ মেধাবৃত্তি প্রতিযোগিতা-২০২৫’ এ শরীয়তপুর জেলায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে নাগেরপাড়া মডেল মাদরাসার শিক্ষার্থী মোঃ হাফিজুর রহমান হামিম। জেলার প্রায় এক হাজার প্রতিযোগীর সাথে মেধা যুদ্ধে অংশ নিয়ে চতুর্থ শ্রেণির মেধাবী এই ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে তার শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের জন্য গৌরব বয়ে এনেছে।
বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে দেখা যায়, মোঃ হাফিজুর রহমান হামিম তার তীক্ষ্ণ মেধা ও অসাধারণ ফলাফলের মাধ্যমে জেলার সকল প্রতিযোগীর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে স্থান করে নিয়েছে। এই সাফল্য শুধু হামিমের একার নয়, এটি তার শিক্ষাপ্রতিষ্ঠান নাগেরপাড়া মডেল মাদরাসা এবং নাগেরপাড়ার জন্য এক বিশাল অর্জন। তার এই কৃতিত্ব প্রমাণ করে যে গ্রাম এবং মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণে সক্ষম।
মোঃ হাফিজুর রহমান হামিমের ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের এই গৌরবোজ্জ্বল সাফল্যে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তার শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন।
