শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:২9 এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:২9 এএম
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২:২9 এএম,২১ ফাল্গুন ১৪৩২শুক্রবার ২:২9 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
gazipur-20251219205126
Listen to this article

গাজীপুরে প্রতিনিধি :

গাজীপুরের পূবাইল এলাকায় একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও এলাকায় সজন ফিলিং স্টেশনের পাশেই অবস্থিত ‘দিশারী’ নামের ওই কারখানায় আগুন লাগে।

স্থানীয়রা জানান, বিকেল আনুমানিক ৩টার দিকে হঠাৎ করেই কারখানায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। শুরুতে কারখানার শ্রমিক ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও সফল না হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, কারখানাটি মূলত স্টিলের কাঠামো দিয়ে নির্মিত হওয়ায় আগুনের তীব্রতায় ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর অনুযায়ী, কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা চারদিক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

আপনার এলাকার খবর