বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭:৪১ পিএম,২০ ফাল্গুন ১৪৩২বুধবার ৭:৪১ পিএম
বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭:৪১ পিএম,২০ ফাল্গুন ১৪৩২বুধবার ৭:৪১ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20260101-WA0097
Listen to this article

বিশেষ প্রতিনিধি : আবু রুফাইদা

আজ ২০২৬ সালের ১ জানুয়ারি, ইংরেজি নববর্ষের প্রথম দিনে সারাদেশের ন্যায় শরীয়তপুরেও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নতুন বই বিতরণ উৎসব। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শরীয়তপুর ইসলামী একাডেমিতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সহকারী সুপার ও শিক্ষকমণ্ডলী। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন সময়মতো বই প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু সূচনার জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জনাব মোঃ সাইদুর রহমান সরদার, মাওলানা আব্দুস সালাম, কাজী হেদায়েতউল্লাহ, মো. আহসান উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সুপার মাওলানা মাহবুবুর রহমান, মাস্টার কাওসার আহমদসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সময়মতো বই বিতরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং নিয়মিত শিক্ষাগ্রহণে অনুপ্রাণিত করবে। তারা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে নিয়মিত অধ্যয়ন ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠাতা-পরিচালক মুফতি আবু সুফিয়ান আল মাহমুদ সূত্রে জানা যায়, আগামী শনিবার ৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি সকাল ১০টায় শরীয়তপুর ইসলামী একাডেমিতে আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম শুরু হবে। তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং নতুন শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, নিয়মতান্ত্রিক শিক্ষা, নৈতিকতা ও আদর্শ মানবিক মূল্যবোধ গঠনের লক্ষ্যে শরীয়তপুর ইসলামী একাডেমি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন বছরের এই বই বিতরণ উৎসব সেই অগ্রযাত্রারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আপনার এলাকার খবর