বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬:১৫ পিএম,২০ ফাল্গুন ১৪৩২বুধবার ৬:১৫ পিএম
বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬:১৫ পিএম,২০ ফাল্গুন ১৪৩২বুধবার ৬:১৫ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
1765030328682
Listen to this article

আবু রুফাইদা, শরীয়তপুর:

দারুলহুদা মডেল মাদরাসা আবারও সাফল্যের আলোয় উদ্ভাসিত। প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মাহফুজা ২০২৫ সালের কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠান ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। তার এই কৃতিত্বে শিক্ষক, সহপাঠী, অভিভাবকসহ পুরো শিক্ষাপরিবারে নেমে এসেছে আনন্দের ঢেউ।

মেধাবৃত্তি পরীক্ষাটি দেশের অন্যতম স্বনামধন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষা হওয়ায় মাহফুজার বৃত্তি অর্জন বিশেষ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। কঠোর পরিশ্রম, মনোযোগী অধ্যয়ন, নিয়মিত অনুশীলন ও ইসলামিক শিক্ষার প্রতি আনুগত্য—এই চারটি বিষয় তার সাফল্যের মূল চালিকাশক্তি বলে শিক্ষকরা মনে করেন।

প্রতিষ্ঠানের মুহতামীম মুফতি দীদার মাহদী বলেন,
“মাহফুজার এই সাফল্য দারুল হুদা মডেল মাদরাসার সার্বিক শিক্ষা উন্নয়ন এবং সুশৃঙ্খল পাঠদান পদ্ধতির প্রতিফলন। আমাদের শিক্ষকরা আন্তরিক পরিশ্রম করেন, আর শিক্ষার্থীরাও নিষ্ঠার সাথে নিজেদের গড়ে তোলে। মাহফুজার কৃতিত্ব আমাদের জন্য গভীর গর্বের।”
তিনি আরও বলেন,
“আমরা আশা করি, ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে আরও বড় বড় অর্জন করে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার উত্তম উদাহরণ সৃষ্টি করবে।”

মাহফুজা নিজেও বৃত্তি পাওয়ায় অত্যন্ত আনন্দিত। সে জানায়,
“শিক্ষকদের সহযোগিতা, পরিবারের দোয়া আর নিজের চেষ্টা—এই তিনটি মিলেই আমি এ ফল পেয়েছি। ভবিষ্যতে আরও ভালো করে দেশের জন্য কিছু করতে চাই।”

তার সহপাঠীরা জানান, মাহফুজা শৃঙ্খলাবদ্ধ, মনোযোগী এবং সাহায্যপ্রবণ একজন শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, খেলার মাঠ ও সহপাঠ কার্যক্রমেও মাহফুজার অংশগ্রহণ প্রশংসনীয়।

মাদরাসা কর্তৃপক্ষ মাহফুজার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাকে অভিনন্দন জানিয়েছে এবং অন্যান্য শিক্ষার্থীরাও তার সাফল্য থেকে অনুপ্রাণিত হবে বলে আশা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও গবেষণাভিত্তিক, মানসম্মত ও আধুনিক ধারার শিক্ষা কার্যক্রম পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আপনার এলাকার খবর