মঙ্গলবার, ২8 জুলাই ২০২৬ ৪:৫১ পিএম,১৩ শ্রাবণ ১৪৩৩মঙ্গলবার ৪:৫১ পিএম

কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪
A man in a black shirt giving a speech
[hdm_tts]

সাভার আশুলিয়া প্রতিনিধি : মোঃ আজিজার রহমান

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার কোনো আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে না এবং তাদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

আজ  দুপুরে আশুলিয়ার  জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ-এ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতা হত্যা মামলার  আসামিকে দেখামাত্রই গ্রেপ্তার করা হবে। কাউকে  ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে ওপর মহল থেকে যেমন নির্দেশনা রয়েছে, আবার স্থানীয়ভাবেও থানাকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি দেশের অন্য জেলার কোনো হত্যা মামলার আসামি সাভারে এসে আত্মগোপন করলেও পরিচয় নিশ্চিত হলে তাকে গ্রেপ্তার করা হবে।
তিনি মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আশুলিয়ার জামগড়া এলাকায় মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামীমা পারভীন, সাইফুল ইসলাম, দেওয়ান মইন উদ্দিন বিপ্লব এবং ইলিম মোঃ নাজমুল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক। স্থানীয়রা তার কথায় আস্থা রাখাবে বলে বলেন।

সংবাদটি সংরক্ষণ করুন

আপনার এলাকার খবর

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম

জুলাই আন্দোলনে ছাত্র  জনতা হত্যা মামলার আসামিদের  দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ: ঢাকা -১৯ এমপি সালাউদ্দিন বাবু

📅 ২৫ জুন ২০২৬ | মোঃ আজিজার রহমান (সাভার আশুলিয়া প্রতিনিধি) | 📂 শিক্ষা, রাজনীতি