মঙ্গলবার, ২8 এপ্রিল ২০২৬ ২:৪৩ এএম,১৪ বৈশাখ ১৪৩৩মঙ্গলবার ২:৪৩ এএম
মঙ্গলবার, ২8 এপ্রিল ২০২৬ ২:৪৩ এএম,১৪ বৈশাখ ১৪৩৩মঙ্গলবার ২:৪৩ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
psc-20231120095601-20240403132922-20240710023526-20251106212016 (1)
Listen to this article

৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন এবং সংশোধিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা–২০১৪-এর বিধি ১৭ অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়েছে।
৪৪তম বিসিএসের ফল গত ৩০ জুন প্রকাশ করা হয়েছিল। তবে ওই ফলে সাময়িকভাবে মনোনয়নপ্রাপ্ত কিছু প্রার্থীর মধ্যে ৩০৩ জন লিখিত ঘোষণা দিয়ে জানিয়েছেন যে, তারা বর্তমান কর্মরত একই ক্যাডার পদে বা তার চেয়ে নিম্ন কোনো পদে যোগদান করবেন না।

বিপিএসসি জানায়, বিধি অনুযায়ী এসব প্রার্থীর মধ্যে ২৬০ জনের মনোনয়ন থেকে বিরত থাকা হয়েছে। তবে কর্মরত ক্যাডারের চেয়ে উচ্চ পছন্দের পদে যোগ্য ৪৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। একইসঙ্গে উদ্ভূত শূন্যপদে মেধাক্রম অনুসারে নতুন করে ২৫৭ জন প্রার্থীকে নির্বাচন ও মনোনয়ন দেওয়া হয়েছে।

আপনার এলাকার খবর