শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:১৫ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:১৫ এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:১৫ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:১৫ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
FB_IMG_1767701009989
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম 

চুয়াডাঙ্গা সরকারি কলেজে শিক্ষাবান্ধব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দের মাঝে ২০২৬ সেশনের বাৎসরিক প্রকাশনা উপহার প্রদান করা হয়েছে।

উপহার প্রদানকালে শিক্ষকবৃন্দ এ ধরনের শিক্ষামূলক ও ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে এমন প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ভবিষ্যতেও আন্তরিকতা, শালীনতা ও সৌহার্দ্যের সঙ্গে শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করে যাওয়ার জন্য ছাত্রশিবির নেতৃবৃন্দকে পরামর্শ দেন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা অর্থ সম্পাদক বাইজিদ বোস্তামি, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা সভাপতি পারভেজ আলম এবং কলেজ শাখা সেক্রেটারি মাসুদুর রহমান। এছাড়াও কলেজ শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সুস্থ ও সৃজনশীল পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আপনার এলাকার খবর